পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক বাতিল হাইকোর্টে অবৈধ ঘোষণা
বাংলাদেশের সংসদ ভবন, চ্যানেল আই অনলাইন লোগো সহ, আকাশে মেঘাচ্ছন্ন আকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়াকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত হওয়ার পথ সুগম হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। রায়ে সংবিধান বহির্ভূতপন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতা- এ সংক্রান্ত সংশোধনীও বাতিল করে দেওয়া হয়েছে। সংবিধানের মূল কাঠামো সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করেছেন আদালত। তবে হাইকোর্ট বলেছেন, যেসব সংশোধনীর বিষয়ে তারা কিছু বলেননি তা দেখবে পরবর্তী জাতীয় সংসদ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






