জনপদ

টাঙ্গাইলে দুই কাভার্ডভ্যান সংঘর্ষে হেলপার নিহত

টাঙ্গাইলে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে গুরুতর ক্ষতি হয়েছে, একজন হেলপার নিহত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে অন্য একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে সেই সংঘর্ষে ওই কাভার্ডভ্যানের হেলপার নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কাভার্ডভ্যানটির চালকও।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুংলি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানান, সকাল সাড়ে ১০টার দিকে পুংলি এলাকায় দাঁড়িয়ে থাকা বড় একটি কাভার্ডভ্যানের পেছনে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের কাভার্ডভ্যানের হেলপার নিহত হয়। আহত হয় ওই কাভার্ডভ্যানের চালক।

কাভার্ডভ্যান ও নিহতের মরদেহ উদ্ধার করে এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। তবে দাঁড়িয়ে থাকা বড় কাভার্ডভ্যানটি ও এর চালককে আটক করা সম্ভব হয়নি।

বিষয়:কাভার্ডভ্যানটাঙ্গাইল
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…