আন্তর্জাতিক

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত: স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮ জন

বিধ্বস্ত হেলিকপ্টার ও উদ্ধারকারীদের দৃশ্য, নিহতের সংখ্যা উল্লেখ নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্ধারকারীরা বিধ্বস্ত হেলিকপ্টার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে, নিহত ও আহতের সংখ্যা উল্লেখ নেই।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাজধানী কিয়েভের পূর্ব উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কিসহ ১৮ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর একটি কিন্ডারগার্টেনের কাছে আগুন ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষনিকভাবে শিশু ও কর্মীদের বিল্ডিং থেকে সরিয়ে নেওয়া হয়। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ একটি জ্বলন্ত ভবনের বাইরে দৃশ্যমান ছিল। দুর্ঘটনার সময় অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল এবং প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করেছিল।

নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে এবং আরও ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় মন্ত্রীসহ তার উপমন্ত্রী এবং রাজ্য সচিবও মারা যান।

দেশটির জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে লিখেছেন, হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কাজে নিযুক্ত ছিল।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায় নি।

 

বিষয়:ইউক্রেন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…