বিনোদন

পুরনো ছবিতে চেনাই যাচ্ছে না অদিতিকে!

অদিতির পুরনো ছবি, দুইটি ছবি, একটিতে তিনি হাসছেন, অন্যটিতে সুন্দরভাবে দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ছবিতে অদিতি হাসছেন, অন্যটিতে তিনি সুন্দরভাবে দেখাচ্ছেন, দুইটি ছবি পুরনো ও বিভিন্ন সময়ের।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সামাজিক মাধ্যমে অদিতি রাও হায়দারির পুরনো একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে চেনাই যাচ্ছে না অভিনেত্রীকে। অভিনেত্রীর পরিবর্তন দেখে অবাক হয়ে গেছেন ভক্তরা। ছবিটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।

সঞ্জয় লীলা বানশালির হীরামান্ডি ওয়েব সিরিজ এখন চর্চায়। প্রথমবার ওটিটি-তে পা রেখেই বাজিমাত করলেন নির্মাতা। এই সিরিজের স্টারকাস্ট মুগ্ধ করেছে দর্শকদের। মণীষা কৈরালা, সোনাক্ষি সিনহা, সাঞ্জিদা শেখ, রিচা চাড্ডা সবাইকে নিয়ে চলছে আলোচনা। তবে সবচেয়ে বেশি আলোচনা চলছে যে নামটি নিয়ে সেটি হলো অদিতি।

অদিতির গজগামিনী হাঁটার স্টাইল রীতিমতো ভাইরাল। তার সৌন্দর্যে বুঁদ হয়ে আছেন দর্শকরা। এই চর্চার মাঝেই ভাইরাল হলো অদিতির বেশ পুরনো একটা ছবি।

নতুন আর পুরনোর তুলনা করে সামাজিক মাধ্যমে শেয়ার করা সেই পোস্টটির ক্যাপশনে লেখা হয়, ‘উনি কি খেয়েছিলেন?’ সেই ছবি দেখে অদিতিকে চেনাই মুশকিল। ভারি গাল, কপালে বড় টিপ, চিকন ভ্রু দেখে বোঝার উপায় নেই যে ইনিই হীরামান্ডির বিব্বোজান!

ছবিতে নেটিজেনরা নানা রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না।’ আরেকজন লিখেছেন, ‘অদিতি নিজেকে কী সুন্দর করে বদলেছেন।’

বিষয়:অদিতি রাও হায়দারি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…