পরিবেশ

৭ বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধ্বসের শঙ্কা

বৃষ্টির পানির ফোটা ঝরছে, আকাশ মেঘাচ্ছন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির কারণে ঝরনা ও বৃষ্টির দৃশ্য, আকাশ মেঘাচ্ছন্ন ও ভারী বৃষ্টিপাতের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৭ বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি কিছু স্থানে ভূমিধ্বস হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। 

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় দেয়া এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বলা হয়েছে, সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ এবং পরে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করেছে।

এর প্রভাবে আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের শঙ্কা রয়েছে। সেইসাথে ভারী বর্ষণ জনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

বিষয়:বৃষ্টির আভাসভূমিধ্বসের শঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…