পরিবেশ

রাজধানীতে থাকবে গরমের দাপট

হালকা বৃষ্টির সম্ভাবনা

গরমে রাস্তায় মানুষজন ছাতা ব্যবহার করে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত (বিডিনিউজ২৪)

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকাগুলোতে আজ শুক্রবার ৫ সেপ্টেম্বর তাপদাহ কমার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতও হয়েছে খুবই কম।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলো এবং সমুদ্রবন্দরগুলোতেও কোনো ধরনের সতর্কতা সংকেত নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ঝড়ো হাওয়ার সম্ভাবনা না থাকায় আগের দেওয়া সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

তাপমাত্রা ও আর্দ্রতা বিবেচনায় নিয়ে দিনটি বেশ অস্বস্তিকর থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বিষয়:আজকে তাপমাত্রাআবহাওয়াআবহাওয়া অধিদপ্তরগরমঝড়তাপমাত্রা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…