কক্সবাজার

বিএনপি সারা দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চালাচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, চারপাশে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন, বিভিন্ন মিডিয়া কর্মী তার বক্তব্য সংগ্রহ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন: সারা দেশে বিএনপির বিভিন্ন স্থানে বিশৃংখলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে গিয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশের সর্বোচ্চ আদালতের সামনে বহিরাগতদের নিয়ে সমাবেশ ঘটিয়ে সেখানেও তারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।

তিনি বলেন, পদ্মাসেতু শুধু উন্নয়নযজ্ঞ নয়। এটি বাংলাদেশের সক্ষমতার প্রতীক। এছাড়া বিএনপি ও ড. ইউনূছসহ ষড়যন্ত্রকারীদের গাত্রদাহ। এটি নিয়ে এখন আর কেউ মূখ খুলেন না। কারণ স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায়।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আবৃত্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি দেশে আবারও একটি অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্টের সামনেও তাদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা অরাজকতা তৈরির চেষ্টা করেছে। তারেক রহমান নিজেই দণ্ডপ্রাপ্ত আসামী। তাকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে বিষয়টিও দেখছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে মায়া দেখিয়ে কারাগার থেকে বাহিরে রেখেছেন জানিয়ে মন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত আসামী বেগম খালেদা জিয়ার প্রতি সহানুভুতি দেখিয়ে প্রধানমন্ত্রী তাকে কারাগার থেকে বাড়িতে আনার সুযোগ দিয়েছেন। কিন্তু তা নিয়ে বিএনপি নেতাকর্মীদের যে বক্তব্য তা দেখে বেগম জিয়া পুনরায় কারাগারে পাঠানোর কথা গভীরভাবে ভাবা হচ্ছে।

পদ্মাসেতু শুধু বিএনপির জ্বালা নয় এটি ড. ইউনুছসহ আরও অনেকের গাত্রদাহ জানিয়ে তিনি বলেন, মিথ্যাচার করে বিএনপি নেতারা পদ্মাসেতু নিয়ে যে কথা বলেছেন তারা এখন আর মুখ খুলছেন না। কারণ তাদের মিথ্যাচার প্রমাণিত হয়ে গেছে। তাই নতুন নতুন ষড়যন্ত্রের ফাঁদ খোঁজছেন।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয়তথ্যমন্ত্রীপদ্মাসেতুবিএনপি
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…