ক্রিকেট

আশালাঙ্কার পর হাসারাঙ্গা ঝলকে ওয়ানডে সিরিজও লঙ্কানদের

শ্রীলঙ্কা ক্রিকেটাররা একে অপরকে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে, দর্শকরা পেছনে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজের বড় পেয়েছিল শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজেও দাপট দেখাচ্ছে তারা। প্রথমটিতে ৪২ রানের জয়। এরপর দ্বিতীয়টিতে আশালাঙ্কার দুর্দান্ত ব্যাটিংয়ের পর হাসারাঙ্গার বোলিং তোপে বিধ্বস্ত হয়েছে আফগানরা। ১৫৫ রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে লঙ্কানরা।

পাল্লেকেলেতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করে তারা। জবাবে নেমে ৩৩.৫ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস।

লঙ্কানদের হয়ে চারিথ আশালাঙ্কা ৭৪ বলে ৯৭ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেছেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কার মার। অধিনায়ক কুশল মেন্ডিস করেছেন ৬৫ বলে ৬১ রান। ছিল ছয়টি চার ও একটি ছক্কার মার।

ফিফটি পেয়েছেন আরও দুই ব্যাটার। ৬১ বলে ৫২ রান করেছেন সাদিরা সামারাবিক্রমা। আর ৪৮ বলে ৫০ রান করেন জেনিথ লিয়ানাগে। প্রথম ম্যাচে অপরাজিত ডাবল সেঞ্চুরি করা পাথুম নিশাঙ্কা এই ম্যাচে করেছেন ১৭ বলে ১৮ রান। এছাড়া ওয়ানিদু হাসারাঙা করেন ১৩ বলে ১৪ রান।

আফগানদের হয়ে আজমতউল্লাহ ওমরজাই নেন তিন উইকেট। এছাড়া ফজলহক ফারুকী, নুর আহমেদ ও কাইস আহমেদ নেন একটি করে উইকেট।

রান তাড়ায় নেমে আফগান ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল দুই ব্যাটার। দুজনেই অবশ্য ফিফটি পেয়েছেন। ৭৬ বলে ৫৪ রান করেছেন ইব্রাহিম জাদরান। এছাড়া রহমত শাহ করেছেন ৬৯ বলে ৬৩ রান।

বাকীদের কেউই দাঁড়াতে পারেনি লঙ্কান বোলারদের সামনে। হাসারাঙ্গা-মাধুশাঙ্কাদের তোপে গুটিয়ে গেছে নামের সাথে সুবিচার না করে।

৬.৫ ওভার বল করে ২৭ রান খরচায় ৪ উইকেট নেন ওয়ানিদু হাসারাঙ্গা। আসিথা ফের্নান্দো ও দিলশান মাধুশাঙ্কা নেন দুটি করে উইকেট।

বিষয়:আফগানিস্তানআশালাঙ্কালিড স্পোর্টসশ্রীলঙ্কাহাসারাঙ্গা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…