জনপদ

বিএনপি নাগরদোলায় চড়ে ক্ষমতায় বসতে চায়: ইনু

Inu speaking to media surrounded by supporters and journalists. Channel i News - চ্যানেল আই নিউজ

Inu addressing the media during a public event with supporters and journalists present. Channel i News – চ্যানেল আই নিউজ

জাসদ (ইনু) সভাপতি, তথ্য ও সম্প্রচার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ভোটের আগে বিএনপি নাগরদোলায় চড়ে ক্ষমতায় বসতে চায়। বিএনপি’র আন্দোলনের নাটক একটি পরিষ্কার ষড়যন্ত্র।

মঙ্গলবার দুপুরে রংপুর টাউন হলে জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইনু বলেন, বিএনপি চক্রের কাছে নির্বাচন কিংবা গণতন্ত্র কোন সমস্যা না। তারা এই মুর্হুতে অস্বাভাবিক তালেবানী সরকার কায়েমের চক্রান্ত করছে। দেশে কোন অস্বাভাবিক কিংবা রাজাকার সমর্থিত সরকার গঠনের চেষ্টাকে যে কোন মূল্যে প্রতিহত করা হবে।

সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, এই মুর্হুতে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণ চারটি বিপদের মুখে রয়েছে। প্রথম একাত্তরের পরাজিত শক্তি বিএনপি দেশে আন্দোলনের নামে অস্বাভাবিক সরকার গঠনের পায়তারা করছে, দ্বিতীয়ত বাজার সিন্ডিকেট কারসাজি করে জনগণের দূর্ভোগ বাড়িয়েছে, তৃতীয়ত লুটেরা চাটার দল রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করছে এবং সবশেষ গুন্ডাবাজি-ক্ষমতাবাজি দেশকে ঝুঁকির মুখে ফেলেছে। তাই দেশের স্থায়ী শান্তির জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য রাজাকার, তালেবানী, জামায়াতী ও তার রাজনৈতিক মিত্র বিএনপিকে ক্ষমতার বাহিরে রাখতে হবে। সেই সাথে বুলডোজার দিয়ে বাজার সিন্ডিকেটের হোতা, রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠনকারী, ক্ষমতাবাজ ও গুন্ডাতন্ত্রকে ধ্বংস করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. একরামুল হোসেন স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মনা, রংপুর মহানগর জাসদের সভাপতি সাহিদুল ইসলামসহ অন্যরা। এরপর টাউন হলে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন হাসানুল হক ইনু।

বিষয়:বিএনপিহাসানুল হক ইনু
প্রতিবেদক

মেরিনা লাভলী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…