তথ্যপ্রযুক্তি

মহাকাশ থেকে ছিটকে আসা ধাতব টুকরোতে এলিয়েনদের প্রযুক্তি!

আকাশে উড়ন্ত এলিয়েন প্রযুক্তির ইউএফও, মহাকাশের রহস্যময় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশ থেকে পতিত ধাতব টুকরো এবং ইউএফও দেখানো হয়েছে, যা এলিয়েন প্রযুক্তির সম্ভাব্য প্রমাণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

হার্ভার্ড ইউনিভার্সিটির একজন জ্যোতির্পদার্থবিদ দাবি করেছেন, তিনি বহির্জাগতিক জীবন বা এলিয়েনদের সন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছেন। অধ্যাপক আভি লোয়েব বিশ্বাস করেন, ২০১৪ সালে পাপুয়া নিউ গিনির উপকূলে খুঁজে পাওয়া উল্কা বা ধুমকেতুর অংশবিশেষ আসলে এলিয়েনদের প্রযুক্তির অংশ ছিল।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আরও পরীক্ষা করার জন্য লোয়েব এবং তার দল হার্ভার্ডে খুঁজে পাওয়া ‘আইএমওয়ান’ নামক উল্কার অংশগুলো নিয়ে এসেছে।

অধ্যাপক আভি লোয়েব বলেন, এটি এলিয়েনদের একটি মহাকাশযান হতে পারে বা তাদের প্রযুক্তির অংশ।

লোয়েব বলেন, সৌরজগতের বাইরে থেকে আসা এই উল্কাটি সূর্যের আশেপাশে থাকা প্রায় সমস্ত নক্ষত্রের চেয়ে প্রায় দুই গুণ দ্রুত গতিতে অগ্রসর হচ্ছিল। এত দ্রুত গতিতে চলার কারণ হতে পারে এই যে এটি এলিয়েনদের মহাকাশযান বা প্রযুক্তি।

তিনি বলেন, আমরা মোট দশটি টুকরো খুঁজে পেয়েছি। এগুলো প্রায় নিখুঁত গোলাকার এবং ধাতব বস্তু। আপনি যখন মাইক্রোস্কোপের মাধ্যমে দেখেন, তখন তাদের একদমই আলাদা দেখায়। তাদের সোনালী, নীল এবং বাদামী রঙ রয়েছে। তিনি বলেন, আমরা সৌরজগতের মধ্য দিয়ে যাওয়া প্রথম আন্তঃনাক্ষত্রিক বস্তু খুঁজে পেয়েছি।

বিষয়:উল্কাএলিয়েনমহাকাশযানহার্ভার্ড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…