ইংলিশ ফুটবলার মার্কাস র্যাশফোর্ড গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পাড়ি জমিয়েছেন বার্সেলোনায়। এক বছরের জন্য ধারে এসে প্রাক-মৌসুমে জাপান সফরে গিয়েছেন দলের সাথে। রোববার জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে অভিষেক হয়েছে র্যাশফোর্ডের। বদলি নেমে ৩৩ মিনিট খেলেন তিনি। ম্যাচে ৩-১ গোলে জয় পায় সফরকারীরা। ম্যাচশেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক র্যাশফোর্ডকে সতর্ক করেছেন তার খেলার ধরণ নিয়ে।
র্যাশফোর্ড বলেছেন, ‘আমি ভালো অনুভব করছি, ভালোও খেলেছি। ভক্তদের সামনে খেলা দারুণ অনুভূতি। সামনের ম্যাচগুলো নিয়ে ভাবছি। আমার দলের সাথে খাপ খাইয়ে নেয়া উচিৎ। সাথে খেলার ধরণ ও বলের নিয়ন্ত্রণও রপ্ত করতে হবে।‘
‘ বিশ্বাস করি আমাকে দিয়ে কোচ ভালো খেলা বের করে আনতে পারবেন। আমি সেখানেই খেলি যেখানে দলের প্রয়োজন। সেখান থেকেই গোল করি ও গোল করানোর চেষ্টা করি।‘
২৭ বর্ষী র্যাশফোর্ডকে এক বছর ধারের পর কাতালুনিয়ান ক্লাবটি কিনতে পারবে ৩০ মিলিয়ন ইউরো খরচ করে। খেলার ধরণের উন্নতি নিয়েও চিন্তিত জার্মান কোচ ফ্লিক। তবে স্প্যানিশ গণমাধ্যমে বলছে, র্যাশফোর্ডকে আরো বেশি খেলানো উচিৎ। যেখানে আগামী মাসেই লা-লিগায় খেলবেন ইংলিশ তারকা র্যাশফোর্ড।









