চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবন্তিকার মরদেহ হস্তান্তর, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
১:২৫ অপরাহ্ন ১৬, মার্চ ২০২৪
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) দুপুর ১২ টায় ময়নাতদন্ত সম্পন্ন হয়।

অন্যদিকে ফাইরুজ অবন্তিকার মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে কুমিল্লা পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

অবন্তিকার মা তাহমিনা শবনম জানান, ময়নাতদন্ত শেষে জোহরের নামাজের পর কুমিল্লা সরকারি কলেজে অবন্তিকার জানাজার নামাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পরে শাসনগাছায় অবন্তিকার বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

শুক্রবার রাতে কুমিল্লার বাগিচা গাওয়ের নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। এর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে তার মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও এক সহপাঠীকে দায়ী করেন। অবন্তিকার মৃত্যুর ঘটনার পর থেকেই দায়ীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় আজ দুপুরেও কুমিল্লার পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অবন্তিকার মরদেহ হস্তান্তরকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালগলায় ফাঁসবিক্ষোভ সমাবেশময়নাতদন্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সময় এসেছে আইসিসির নেতৃত্ব প্রমাণের: আফ্রিদি

ফেব্রুয়ারি ২, ২০২৬

পাকিস্তানের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা আছে: গাভাস্কার

ফেব্রুয়ারি ২, ২০২৬
বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

ফেব্রুয়ারি ২, ২০২৬

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি কখনও যাইনি এপস্টেইন দ্বীপ: ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT