দেখো, ওইটা ২০২৬, ফেসবুকে লিখে কী বোঝালেন জামাল

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, একজন অন্যদের নির্দেশ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বছর শেষের দিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে দলের সবচেয়ে বড় তারকাকে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজার সাথে একটি ছবি পোস্ট করে জামাল লিখেছেন, ‘দেখো ভাই! ওইটা ২০২৬ সাল। বড় কিছু অপেক্ষা করছে!’
ছবিতে জামাল আঙুল দিয়ে হামজাকে কিছু দেখাচ্ছে এবং হামজা সেটাই দেখছেন। পাশে ফরোয়ার্ড রাকিব হোসেন দাঁড়িয়ে আছেন। দলের অন্যতম মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম অন্য একজনের সাথে খুনসুটি করছেন।
যদিও ২০২৫ সাল জামাল ভূঁইয়ার জন্য খুব একটা সুখকর হয়নি। হামজা চৌধুরী, সামিত সোমের বাংলাদেশ দলে যোগ দেয়া, ফাহমিদুল, জায়ান আহমেদের ভীড়ে হাভিয়ের ক্যাবরেরার সেরা একাদশে খুব একটা দেখা যায়নি তাকে। তবে এখনও অধিনায়কের ব্যানটটা কেড়ে নেননি এ তারকা মিডফিল্ডারের থেকে।






