ফুটবল

নিজেদের ক্লাবের অভিবাদনে ভাসছেন হামজা-ফাহমিদুল

বাংলাদেশের ফুটবল খেলোয়াড় হামজা ও ফাহমিদুল মাঠে অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল খেলোয়াড় হামজা ও ফাহমিদুল নিজেদের ক্লাবের অভিবাদনে ভাসছেন, মাঠে উচ্ছ্বাস প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা দেওয়ান চৌধুরীর। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার ঘরের মাঠে নেমেছিলেন তিনি। এই ম্যাচের মধ্য দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে সফরকারীদের বিপক্ষে জয়ও পেয়েছেন হামজা-ফাহমিদুলরা। দুর্দান্ত পারফরম্যান্স চোখ এড়ায়নি তাদের ক্লাবেরও, জানিয়েছে অভিবাদন।

ভুটানের বিপক্ষে ২-০তে জয়ের ম্যাচে হামজা বাংলাদেশকে গোল এনে দিয়েছেন পাঁচ মিনিটের মাথায়। ফাহমিদুল গোল পাননি ঠিকই। তবে বামপ্রান্তে গতি আর কৌশলে ভুটানকে নাস্তানাবুদ করেছেন। যতক্ষণই মাঠে ছিলেন, বাংলাদেশের দর্শকদের মন জয় করে নিয়েছেন।

হামজা আর ফাহমিদুলের দারুণ ম্যাচটা নজর এড়ায়নি তাদের নিজ নিজ ক্লাবের। ফাহমিদুলের ছবি পোস্ট করে তার ইতালির ক্লাব অলবিয়া ক্যালসিও লিখেছে, ‘৪ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১৮ হাজার উল্লসিত ভক্তদের সামনে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক হয় আমাদের তরুণ প্রতিভার। ফাহমিদুল শুরু করে দারুণ পারফরমেন্স দিয়েছেন, ২-০তে জয়ের অবদান রেখেছেন।’

অভিনন্দন জানানো হয়েছে হামজাকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেস্টার সিটি হামজার একটি ছবি দিয়ে লিখেছে, ‘অভিনন্দন হামজা।’

এবার তাদের সামনে বড় পরীক্ষা ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচ।

বিষয়:জাতীয় স্টেডিয়ামফাহমিদুলবাংলাদেশলিড স্পোর্টসলেস্টার সিটিহামজা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…