অনুশীলনের বিরতিতে ওমরাহ করলেন জাতীয় দলের ফুটবলাররা

জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনের বিরতিতে ওমরাহ পালন শেষে একত্রিত হয়ে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
এশিয়ান কাপ ফুটবলে ভারতের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করতে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ক্যাম্পের মাঝে বিরতিতে ওমরাহ পালন করেছেন দলের খেলোয়াড়রা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ছবিতে দেখা গেছে দলের কর্মকর্তা ও খেলোয়াড়সহ ২৮ জন ওমরাহ পালন করেছেন। সবাই একসাথে ছবি তুলেছেন। সেখানে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ফরোয়ার্ড রাকিব হোসেন, মিডফিল্ডার সোহেল রানা, গোলকিপার মেহেদী হাসান শ্রাবণসহ অন্যরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘ওমরার আশীর্বাদ! দল আজকে ওমরাহ করার সুযোগ পেয়েছে। অনুশীলনের বিরতিতে তারা এ সুযোগ পেয়েছে।’
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ২৫ মার্চ। এজন্য সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো খেলতে আসছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী। তিনি ঢাকায় পা রাখবেন ১৮ মার্চ।







