ফুটবল

হংকংকে ‘হারাতে’ ঢাকায় হামজা

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জিতের আনন্দে উল্লাস করছে, সবুজ মাঠে খেলা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত মার্চে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়া হামজা দেওয়ান চৌধুরী দেশের হয়ে চতুর্থ ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকায় পা রেখেছেন তিনি। ৯ অক্টোবর ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

পৌঁছে সমর্থকদের জন্য হামজা বলেছেন, ‘আসসালামু আলাইকুম, নিরাপদে পৌঁছেছি। ইনশাআল্লাহ আমরা সাকসেসফুলি ক্যামব্যাক দিবো। ৯ তারিখ আমরা হংকংয়ের বিপক্ষে জিতবো।’

এএফসি এশিয়ান কাপে হংকং চায়না ম্যাচ সামনে রেখে দ্বিতীয় সপ্তাহে অনুশীলন করছে বাংলাদেশ দল। জামাল ভূঁইয়ারা অনুশীলনে থাকলেও হামজা ছিলেন না। এসে তিন সেশন অনুশীলনের সুযোগ পাবেন হামজা।

এশিয়ান কাপে ‘সি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। গ্রুপের বাকি দল- সিঙ্গাপুর, হংকং চায়না এবং ভারত। দুই ম্যাচ শেষে এক ড্র ও এক হারে এক পয়েন্ট নিয়ে টেবিলে তিনে আছে বাংলাদেশ। শীর্ষে সিঙ্গাপুর, দুইয়ে হংকং চায়না। তলানিতে ভারত।

বিষয়:এশিয়ান কাপ বাছাইবাফুফেবাংলাদেশলিড স্পোর্টসহংকংহামজা চৌধুরী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…