আন্তর্জাতিক

এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস

জিম্মি ব্যক্তির ভিডিও, আমি তোমাকে ভালোবাসি লেখা সাবটাইটেল. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক জিম্মি অবস্থায় ভিডিওতে কথা বলছেন, সাবটাইটেল সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

হার্শ গোল্ডবার্গ পোলিন নামে এক ইসরায়েলি-আমেরিকান জিম্মির একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। গত ৭ অক্টোবর যাদের হামাস জিম্মি করেছে তাদের মধ্যে হার্শ গোল্ডবার্গ পোলিন একজন। সেই দিন জিম্মিদের মধ্যে অনেকেই আহত হয়েছেন।

সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার ২৪ এপ্রিল আহত জিম্মিরা যে বেঁচে আছেন তার প্রমাণ হিসাবে এই ভিডিও প্রকাশ করেছে হামাস।

গোল্ডবার্গ পোলিনকে (২৩) ইসরায়েলের নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে জিম্মি হিসেবে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং ২০০ জনেরও বেশি মানুষকে জিম্মি করা হয়েছিল।

হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গোল্ডবার্গ পোলিনের বাম হাতের উপরের অংশটিতে অনেক ক্ষত চিহ্ন রয়েছে। একজন নারী থেকে পাওয়া তথ্যে জানা যায়, তিনি তার সাথে একটি বাঙ্কারে ছিলেন। ওই বাংকার থেকে গ্রেনেড বাইরে ছুড়ে ফেলতে সাহায্য করেছিলেন গোল্ডবার্গ-পোলিন। একপর্যায়ে তার এক হাতের কনুই থেকে নিচের অংশ উড়ে যায়।

ভিডিওতে দেখা গেছে, গোল্ডবার্গ পলিন একটি চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন। তার আহত হাত দিয়ে মাঝে মাঝে ইশারায়, সে নিজেকে দেখাচ্ছেন এবং তার জন্মতারিখ ও পিতামাতার নাম বলছেন। নিজের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন গোল্ডবার্গ পোলিন।

বিষয়:ইসরায়েলজিম্মিপ্রকাশভিডিওযুদ্ধহামাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…