আন্তর্জাতিক

হামাস মানে ফিলিস্তিন নয়: মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের বিষয় নিয়ে মাহমুদ আব্বাসের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের বিষয় নিয়ে মাহমুদ আব্বাসের ছবি, তিনি গম্ভীরভাবে ভাবনায় ডুবে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘হামাসের কার্যকলাপ মানে ফিলিস্তিন নয়’ বলে মন্তব্য করে হামাস থেকে দূরত্ব তৈরি করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, হামাস যা করে তা ফিলিস্তিনের মানুষের মানসিকতা নয়।

ফিলিস্তিনের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল (১৫ অক্টোবর) স্থানীয় সময় রোববার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এই মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনের মানুষ ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও-কে মর্যাদা দেয়। তারাই ফিলিস্তিনের মানুষের প্রতিনিধি, হামাস নয়। তিনি উভয় পক্ষের বেসামরিক লোকদের হত্যাকে প্রত্যাখ্যান করার বিষয়টি নিশ্চিত করেছেন এবং উভয় পক্ষের বেসামরিক নাগরিক, বন্দী এবং আটকদের মুক্তির আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনের গাজা স্ট্রিপে ক্ষমতার কেন্দ্রে রয়েছে হামাস। তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সমর্থিত পিএলও-র সঙ্গে হামাসের সাপে-নেউলে সম্পর্ক। তারপরও গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পরও পিএলও এই অবস্থান নেবে, তা অনেকেই ভাবেননি।

বিষয়:ইসরায়েলগাজাফিলিস্তিনফিলিস্তিনের প্রেসিডেন্টমাহমুদ আব্বাসহামাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…