বিনোদন

হ্যালোইনে ভয় পেতে দেখতে পারেন যেসব সিনেমা

একটি ভুতুড়ে দৃশ্য যেখানে একজন নারী উড়ন্ত অবস্থায় রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ভুতুড়ে দৃশ্য যেখানে একজন নারী উড়ন্ত অবস্থায় রয়েছে, একটি ঘরের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রিসমাসের আগে আমেরিকার সবচেয়ে বড় উৎসব হ্যালোইন। পাশ্চাত্য ও প্রাচ্যে মৃত আত্মাদের স্মরণে পালিত হয় এ দিবস। প্রতি বছরের ৩১ অক্টোবর এই দিনে নানারকম ভৌতিক সাজে সেজে উঠে মানুষ। চকলেট এবং মিষ্টি খাবার বিলি করা হয়। মানুষ বেড়াতে যায় ভূতের বাড়িতে। এই দিবস উপলক্ষে মুক্তি দেয়া হয় ভৌতিক সিনেমাও।

অনেকেই আবার বাড়িতে বসে ভূতের সিনেমা দেখতে ভালোবাসেন। এক নজরে দেখে নিন হ্যালোইনে দেখার মতো কালজয়ী কিছু ভৌতিক ছবির তালিকা:

দ্য শাইনিং (১৯৮০): স্টানলে কুব্রিক পরিচালিত এই ছবিটি সাইকোলজিক্যাল হরর ছবি। ছবির গল্প জ্যাক টরেন্স‚ তার স্ত্রী ওয়েন্ডি এবং পুত্র ড্যানি কে ঘিরে। দ্যা ওভারলুক হোটেলে কেয়ারটেকারের চাকরি পেয়ে হোটেলে থাকতে এসে পুরো পরিবার কিছু অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হতে থাকে।

সাইকো (১৯৬০): আলফ্রেড হিচকক পরিচালিত এই ছবির গল্প ম্যারিয়ে ক্রেন নামের এক মহিলাকে ঘিরে। একটা নতুন জীবন শুরু করতে উনি বেটস মোটেলে থাকতে যান। প্রথমে যায়গাটি অস্বাভাবিক না লাগলেও একদিন তার জীবন পাল্টে যায়।

দ্য এক্সরসিস্ট (১৯৭৩–২০০৫): উইলিয়াম ফ্রায়েডকিন পরিচালিত এই ছবির গল্প জর্জটাউনের অদ্ভুত কিছু ঘটনা নিয়ে। ঘটনাগুলো ঘটার ফলে ১২ বছরের রেগান ম্যাকনেলের ব্যক্তিত্ব ধীরে ধীরে সম্পূর্ণ পাল্টে যায়।

দ্য থিং (১৯৮২): জন কার্পেন্টার পরিচালিত এই ছবিতে দেখানো হয়েছে আন্টার্টিকায় কিছু বিজ্ঞানী অন্য গ্রহের প্রাণীর সামনে পড়ে। রূপ বদলাতে সক্ষম এই এলিয়েনগুলো সবাইকে মারতে থাকে। শেষ অবধি কেউ বেঁচে ফিরবে কিনা এই ভয় তাড়া করে বেড়ায় পুরো ছবিতে।

হ্যালোইন (১৯৭৮): জন কার্পেন্টার পরিচালিত এই ছবির গল্প একজন মানসিক বিকারগ্রস্ত খুনি ঘিরে যে ছোটবেলায় নিজের ছোট বোনকে খুন করে। পরে সে পালিয়ে যায়। এরপর একজন কিশোরী এবং তার বন্ধুদের ফলো করে তাদের মেরে ফেলার জন্য।

দ্য টেক্সাস চেইন স মাসাক্রে (১৯৭৪): টোব নুপার পরিচালিত এই ছবির গল্প পাঁচ বন্ধুকে ঘিরে। গ্রামে দাদুর বাড়িতে ছুটি কাটাতে গিয়ে তারা একজন খুনির পাল্লায় পড়ে। এই খুনি এবং তার পরিবার আবার নরখাদক।

বিষয়:ক্রিসমাসভয়ের সিনেমাভৌতিক সিনেমালিড বিনোদনহ্যালোইন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…