চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্নেও যা ভাবেননি, বাস্তবেই তা দেখলেন হালান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:32 পূর্বাহ্ন 11, জুন 2023
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

বরুশিয়া ডর্টমুন্ড থেকে এক বছর আগে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আর্লিং হালান্ড। ইংলিশ ক্লাবটির হয়ে নিজের প্রথম মৌসুমে ৫৩ ম্যাচ খেলেই করেছেন ৫২ গোল। সিটির ট্রেবল জয়ে রেখেছেন অনবদ্য ভূমিকা।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ২২ বর্ষী ফুটবলারের উচ্ছ্বাস ছিল দেখার মতো। এর মাঝেই স্মরণ করেছেন নিজের অতীত। ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালের পর বললেন, ‘এটা অবিশ্বাস্য। স্বপ্নেও আমি কখনো এমনটা ভাববো না।’

‘নরওয়ের একটি ছোট শহরের একজন মানুষের পক্ষে এমন অর্জন সম্ভব তা প্রমাণিত। এটা আমার শহরের ইনডোর হলের অল্পবয়সী মানুষদের আশাবাদী করে। এখানে (ইস্তাম্বুলে) আমার বাবা এবং মায়ের থাকাটা চমৎকার ব্যাপার। আমি ভীষণ খুশি। কয়েকদিন পর যখন এই ট্রফি জয়ের অনুভূতি কিছুটা স্থির হয়ে যাবে, তখন আমি নিশ্চিতভাবে আবার উদযাপন করতে চাই।’

চ্যাম্পিয়ন্স লিগের সদ্য শেষ হওয়া আসরে ১২ গোল পাওয়া হালান্ড এখনো নিজের খেলায় উন্নতি করার দিকে জোর দিচ্ছেন। ফাইনালে গোল না পাওয়ার আক্ষেপ খানিকটা হলেও তার কণ্ঠে ঝরেছে। যদিও ট্রফি জয়ের আনন্দকেই দিচ্ছেন প্রাধান্য।

‘একটা ভালো দিনে আমি দুটি গোল করতে পারতাম। কিন্তু আমি এখন সেটাকে পাত্তা দিচ্ছি না। ফাইনালে জয় একটাই। একটা দল হিসেবে ট্রফি জেতার জন্য পারফর্ম করাই আসল।’

পেপ গার্দিওলার মতো দুর্দান্ত কোচের অধীনে খেলে আবেগপ্রবণ হয়েছেন বলেই জানালেন হালান্ড। বললেন, ‘তার সঙ্গে কাজ করা সত্যিই বিশেষ কিছু। আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। আমি আগামী মৌসুমের জন্য অপেক্ষা করছি। আরও বেশি বিকশীত হতে চাচ্ছি। আমি এখনও তরুণ। আমার হাতে অনেক বছর আছে। বিশ্বের সেরা কোচের কাছে প্রতিদিন প্রশিক্ষণ নেয়ার জন্য এটা একটি ভালো স্থান।’

ট্যাগ: ইন্টার মিলানইস্তাম্বুলচ্যাম্পিয়ন্স লিগফাইনালম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়লেন আলভারেজ

পরবর্তী

লঞ্চের ধাক্কায় ডুবে গেল পণ্যবাহী বাল্কহেড

পরবর্তী

লঞ্চের ধাক্কায় ডুবে গেল পণ্যবাহী বাল্কহেড

রাষ্ট্রীয় গোপন নথি রাখার অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন: ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ

মোদির ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রনালয়

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে জামায়াতের হামলা

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মুন্সীর নির্বাচনী আপিল খারিজ

ফেব্রুয়ারি 1, 2026

প্রতিবছরের মতো এবারও চ্যানেল আইয়ের আয়োজনে ‘বাংলা খেয়াল উৎসব’

ফেব্রুয়ারি 1, 2026

নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে জমে উঠেছে শরীয়তপুর-৩

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version