বাংলাদেশ

হাজী সেলিম জামিনে মুক্ত

হাজী সেলিম জামিনে মুক্ত, রাজনৈতিক নেতাদের সঙ্গে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা হাজী সেলিম জামিনে মুক্ত হয়ে তার সমর্থকদের সঙ্গে দেখা করছেন, ঘটনাস্থলে বেশ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন দুর্নীতির মামলায় দশ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার ১৭ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুপুর ১টায় সেলিমের নেতৃত্বে কেন্দ্রীয় কারাগারের একটি টিম হাজী সেলিমের জামিনের কাগজপত্র নিয়ে বিএসএমএমইউতে প্রবেশ করেন। পরে বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে তাকে বুঝিয়ে দেন। সরিয়ে নেওয়া হয় কারা পুলিশের নিরাপত্তা।

তবে এখনও হাসপাতাল ছাড়েননি হাজী সেলিম। তিনি বিএসএমএমইউ’র কেবিনে চিকিৎসাধীন আছেন।

এর আগে, গত বছরের ৬ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ হাজী সেলিমের জামিনের আদেশ দেন। একইসঙ্গে ১০ বছর দণ্ডের বিরুদ্ধে তাকে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ।

বিষয়:জামিনে মুক্তহাজী সেলিম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…