জনপদ

সুনামগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি

সুনামগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টির দৃশ্য, জমিতে হিমশীতল শিলার স্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টির ফলে জমিতে হিমশীতল শিলার স্তর পড়ে গেছে, বাতাসে ধোঁয়াটে কুয়াশা ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৌসুমের শুরুতেই শিলাবৃষ্টি হয়েছে সুনামগঞ্জে। তবে কোন ঘরবাড়ি বা ফসলি জমির ক্ষতি হয়নি। গতকাল  মঙ্গলবার বিকেল থেকে জেলা সদর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টি হয়।

স্থানীয় কৃষকরা বলেন, বোরো ফসলের এ মৌসুমে হাওরের জন্য এখন বৃষ্টি হওয়ার বিশেষ প্রয়োজন ছিল। শিলাবৃষ্টি শুরু হওয়ায় প্রথমদিকে অনেকে আতংকে থাকলেও বুধবার ভোরবেলা থেকে আবহাওয়ার অবস্থা স্বাভাবিক হয়। কৃষকদের অনেকেই বলেন, এ শিলাবৃষ্টি হাওরের ধানের জন্য অনেক উপকারী হবে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে হাওরের বোরো ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।

বিষয়:তাহিরপুরশিলাবৃষ্টিসুনামগঞ্জহাওর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…