চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ধর্ষ নওয়াজ, লোমহর্ষক সিনেমা ‘হাড্ডি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2023
বিনোদন
A A
Advertisements

ওটিটিতে মুক্তি পেল নওয়াজউদ্দিন সিদ্দিকীর ‘হাড্ডি’। ট্রেলারে নওয়াজের রণংদেহি তৃতীয় লিঙ্গের ব্যক্তির রূপ দেখে অনেকেরই ছবিটিকে ঘিরে আগ্রহ বেড়ে গিয়েছিল। ছবি মুক্তি পাওয়ার পর অভিনেতার পারফর্মেন্স ও ছবির গল্প মুগ্ধ করেছে দর্শক ও সমালোচকদের।

ভক্তদের নিজের অভিনয়ের জাদুতে মুগ্ধ করতে প্রতিবারই নতুন নতুন চমক নিয়ে হাজির হন নওয়াজউদ্দিন সিদ্দিকী। যার ধারাবাহিকতায় গেল বছরের শেষে প্রকাশ্যে এসেছিল ‘হাড্ডি’তে তার ভিন্নধর্মী লুক। তার চরিত্রের নাম রকি। গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া প্রমোদ আহলাওয়াত (অনুরাগ কাশ্যপ) এর নেতৃত্বে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের একটি দলে যোগ দিতে এলাহাবাদ থেকে দিল্লিতে আসে রকি। অপরাধ জগতে জড়িয়ে উঠে যায় অপরাধীদের শীর্ষে। চলতে থাকে একাধিক অবৈধ ব্যবসা। তার মনে জ্বলতে থাকে পরিবারের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধের আগুন।

কাশ্যপ, স্করসিস, ফিঞ্চার ও টারান্টিনোর সিনেমাগুলোতে যেই ঠাণ্ডা মাথায় অপরাধের বিষয়গুলো দেখা যায়, সেই বিষয়টি আছে এই ছবিতেও। কিন্নর সম্প্রদায় এবং ট্রান্স-সম্প্রদায়কে যথাযথভাবে দেখানো হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ এবং গানগুলো, বিশেষ করে ‘বেপর্দা’ গানটি সুন্দর। সিনেমার প্রতিটি শিল্পী নিজেকে ছাড়িয়ে গিয়েছেন। প্রশংসার দাবিদার তারা।

ট্রেলারে বেশিরভাগ গল্প বলে দেয়া হলেও ‘হাড্ডি’ দর্শককে পর্দায় আটকে রাখতে পারে। নওয়াজের ভিন্নধর্মী লুক এতটাই আকর্ষণীয় ছিল যে সিনেমা থেকে চোখ সরানো যায় না। লোমহর্ষক গল্পের সিনেমা ‘হাড্ডি’তে নওয়াজ ছিলেন দুর্ধর্ষ। ক্ষুরধার অবতারে নওয়াজ বরাবরের মতোই আরও একবার তার অভিনয়ের জাদু দেখিয়েছেন। একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির শারীরিক ভাষা, সামগ্রিক ব্যক্তিত্ব যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন তা ‘অন-পয়েন্ট’। রাজনীতিবিদের চরিত্রে অনুরাগ কাশ্যপও তার সেরা অভিনয় দিয়েছেন।

১৩৪ মিনিটের এই ছবির গল্প লেখা হয়েছে খুব যত্নে। কোনো দৃশ্যেই তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভাবমূর্তি নষ্ট করা হয়নি।

হার হিম করা এই ক্রাইম ড্রামাটি দর্শককে রাগায়, ভয় পাইয়ে দেয়, হাসায় এবং কাঁদায়। টিটি প্ল্যাটফর্ম জি ফাইভ এ মুক্তি পেয়েছে এই ছবিটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ: নওয়াজউদ্দিন সিদ্দিকীহাড্ডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারকে সরাতে বুকে সাহস নিয়ে মোকাবেলা করতে হবে: মির্জা ফখরুল

পরবর্তী

‘বন্ধু’ নন, মেসি-রোনালদোকে ভালোবেসে ‘ঘৃণা’ ছড়ানোরও দরকার নেই

পরবর্তী

‘বন্ধু’ নন, মেসি-রোনালদোকে ভালোবেসে ‘ঘৃণা’ ছড়ানোরও দরকার নেই

‘জওয়ান' দেখে দর্শক বলছে ‘এ কী দেখলাম’!

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্বে অলিম্পিক আয়োজক হওয়ার পথে শঙ্কায় ভারত

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা-টিউলিপের দুর্নীতির দুই মামলার রায় ২ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোটার উপস্থিতির আশা পররাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার আহ্বান

ফেব্রুয়ারি 1, 2026

বিসিবিতে গণমাধ্যমের উপর বিধিনিষেধকে ‘অনভিজ্ঞতা’ বললেন আমিনুল

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version