ফুটবল

টটেনহ্যাম ম্যাচের হালান্ডকে নিয়ে শঙ্কায় গার্দিওলা

ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস ও এর্লিং হালান্ডের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির খেলোয়াড় এর্লিং হালান্ডের সঙ্গে গ্যাব্রিয়েল জেসুসের ছবি, যেখানে তারা মাঠে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মৌসুমের মাঝ থেকে দুর্দশা চলছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। এরমাঝে সবশেষ লিগ ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামতে পারেননি গোলমেশিন আর্লিং হালান্ড। ম্যাচ হেরেছে সিটিজেনরা। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে পরের ম্যাচে নরওয়ে তারকার নামা নিয়েও শঙ্কা জেগেছে।

প্রিমিয়ার লিগে রাত দেড়টায় টটেনহ্যামের বিপক্ষে নামবে সিটিজেনরা। তার আগে কোচ পেপ গার্দিওলা বলছেন, ‘হালান্ডের কী অবস্থা রাতে অনুশীলনের পর জানতে পারব। আশা করছি সে মাঠে নামতে পারবে, কিন্তু আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না এখনও। সে আগের থেকে আরও ভালো বোধ করছে।’

সিনিজেনদের দুর্দশা চললেও ভালো ফর্মে ছিলেন ২৪ বর্ষী হালান্ড। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল করেছেন। ওই ম্যাচে হাঁটুতে চোট পাওয়া ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগেও নামতে পারেননি।

ম্যানসিটি বর্তমানে টেবিলের পাঁচে আছে। গতরাতে সাউদাম্পটনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে সিটিকে টপকে চারে উঠেছে চেলসি। অবশ্য সিটিজেনদের থেকে এক ম্যাচ বেশি খেলেছে মারেসকার শিষ্যরা। ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুর।

বিষয়:গার্দিওলাচেলসিটটেনহ্যামনিউক্যাসললিড স্পোর্টসলিভারপুল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…