ফুটবল

গ্যাব্রিয়েলের মাথায় বল ছোঁড়ার বিষয়ে যা বললেন হালান্ড

গ্যাব্রিয়েল ও হালান্ডের মধ্যে ফুটবল আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাব্রিয়েল ও হালান্ডের মধ্যে ফুটবল মাঠে সাক্ষাৎ, আলোচনা ও প্রতিদ্বন্দ্বিতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মাসে আর্সেনালের বিপক্ষে যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করে ড্র করে ম্যানচেস্টার সিটি। খেলার শেষ মিনিটে জন স্টোনের করা ওই গোলের পর আর্লিং হালান্ড বল ছুড়ে মারেন দলটির ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহায়েসের মাথায়। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এ সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হালান্ড, জানিয়েছেন সেই সময়কার অবস্থা।

নরওয়ের হয়ে নেশনস লিগে স্লোভেনিয়ার বিপক্ষে মাঠে নামার আগে হালান্ড বলেছেন, ‘এটা ম্যাচের ওই সময়ের একটি মুহুর্ত ছিল এবং যা হওয়ার ওই ম্যাচের সময়ই হয়েছিল।’

‘যা ঘটেছিল সেটা মাঠেই হয়েছিল, সেটা তখন মাঠের ঘটনা। সেটাই আসল ঘটনা। এসবের জন্য আমার জীবনে কোনো অনুতাপ নেই।’

অবশ্য এ ঘটনার পর আর্সেনালের কোচ মিকেল আর্তেতা বলেছিলেন, ‘এটা বেশ আবেগপূর্ণ একটি ম্যাচ ছিল, বিভিন্নভাবে এগুলো হয়েছিল। এটা ফুটবলের অংশ, খেলায় এটা হয়ে থাকে এবং খেলার পর এগুলো নিয়ে ভাবার অবকাশ নেই।’

বিষয়:আর্তেতাআর্সেনালগ্যাব্রিয়েলনরওয়েম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…