চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয়দের থেকে এখনও ঘৃণ্য বার্তা পান গাপটিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 26, নভেম্বর 2023
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। ম্যানচেস্টারে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে মার্টিন গাপটিলের দুর্দান্ত ফিল্ডিংয়ে ভারতকে ১৮ রানে হারায় কিউইরা। সে কারণে গাপটিলকে এখনও ঘৃণার বার্তা পাঠান ভারতীয়রা।

ওল্ড ট্রাফোর্ডে ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা ভারতের শেষ ভরসা ছিলেন মহেন্দ্র সিং ধোনি। দুর্দান্ত থ্রোতে রান আউট করে ফেরান ধোনিকে। আর তাতেই ফাইনালের আশা শেষ হয়ে যায় ভারতের। স্বপ্নভঙ্গ হয় প্রায় ১৪০ কোটির বেশি মানুষের, যা তারা মেনে নিতে পারছে না এখনও।

লিজেন্ড ক্রিকেট লিগে আরবানাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন গাপটিল। সে কারণে ভারতের দেরাদুনে আছেন কিউই তারকা। সেখানে এবার আলোচনায় এসেছে সেই রান আউটের কথা। তবে সেটিকে পুরোপুরি ভাগ্য মানছেন গাপটিল।

বলেছেন, ‘এটা ওই সময়ে দ্রুত ঘটে যাওয়া একটি ঘটনা। আমার যা মনে আছে, দেখলাম বল উপরে উঠল এবং তখন বললাম আরে না, বল তো আমার দিকে আসছে। আমি দৌড়ে গেলাম এবং বল ধরলাম। আমি জানতাম একটা বা অর্ধেক স্ট্যাম্পে থ্রো করে লাভ নেই, কিন্তু আমি সুযোগ নিলাম থ্রো করলাম এবং আমি ভাগ্যবান ছিলাম। সেটা নিখুত থ্রো ছিল।’

সেটি অসংখ্য ভারতীয়দের হৃদয় ভাঙ্গা একটি থ্রো উল্লেখ করতেই গাপটিল হেসে উত্তর দেন, ‘সত্যি কথা বলতে পুরো ভারত আমাকে পছন্দ করে না। ওই ঘটনার পর থেকে ভারতীয় সমর্থকদের থেকে প্রচুর ঘৃণ্য মেইল পাই।’

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০১৯গাপটিলদেরাদুনধোনিনিউজিল্যান্ডভারতম্যানেচেস্টারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেমন্তের সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান ‘তুমি যে আমার কবিতা’

পরবর্তী

গাড়ি দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করলেন শামি

পরবর্তী

গাড়ি দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করলেন শামি

জাতীয় নির্বাচন নিয়ে ভারতের কোন উদ্বেগ নেই: পররাষ্ট্র সচিব

সর্বশেষ

বিসিবিতে গণমাধ্যমের উপর বিধিনিষেধকে ‘অনভিজ্ঞতা’ বললেন আমিনুল

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

জানা গেল বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যে কখন শুরু হচ্ছে রমজান

ফেব্রুয়ারি 1, 2026

কিউবা কি পারবে টিকে থাকতে?

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি 1, 2026

প্রতিশ্রুতির বার্তা নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version