বিনোদন

বক্স অফিসে মহেশ বাবুর সিনেমার জয়জয়কার

মহেশ বাবুর সিনেমার জয়জয়কারের জন্য বক্স অফিসে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

মহেশ বাবুর সিনেমার জয়জয়কার উদযাপনরত দর্শকদের সঙ্গে মহেশ বাবু ও তার সহশিল্পীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু অভিনীত সিনেমা মানেই যেন ভক্তদের জন্য এক অন্য চমক। আবারও সেই প্রমাণ মিললো তার অভিনীত সম্প্রতি মুক্তি প্রাপ্ত তামিল সিনেমা ‘গুন্তুর করম’র বক্স অফিস আয় থেকে।

বলিউড মুভি রিভিউজ বলছে,  মুক্তির মাত্র ৫ দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৪৮ কোটি রুপি। যার ভেতর শুধুমাত্র ভারতেই আয় করেছে ৯১ কোটি রুপি!

চলতি বছর প্রথম ছবি হিসেবে মুক্তিপ্রাপ্ত মহেশ বাবুর এই ছবিটি বিশ্বের ২ হাজার পর্দায় মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির পর থেকে বরাবরের মতোই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছেন মহেশ বাবু।

ছবিটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা। এছাড়াও আরো অভিনয় করেছেন জগপতি বাবু, জয়রাম, ব্রাহ্মানন্দ, রামায়্যা কৃষ্ণান, প্রকাশ রাজ, রেখা, সুনীল প্রমুখ। ১৫০-২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন এস রাধা কৃষ্ণা।

বিষয়:‘গুন্তুর করম’জগপতি বাবুজয়রামপ্রকাশ রাজবক্স অফিসমহেশ বাবু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…