আন্তর্জাতিক

ফিফা নারী বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে নিউজিল্যান্ডে বন্দুক হামলা: ২ জন নিহত

নিউজিল্যান্ডের লিনমাল শপিং মলে পুলিশি গাড়ি পার্কিং. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের লিনমাল শপিং মলে পুলিশি গাড়ি পার্কিং দেখা যাচ্ছে, যেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছে। এই সময় পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছে আরও ছয়জন।

এনডিটিভি জানায়, পুলিশ জানিয়েছে, হামলাকারী ছাড়াও এখন পর্যন্ত দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স শোক প্রকাশ করে বলেছেন, হামলাটি জাতীয় নিরাপত্তার হুমকির সাথে যুক্ত নয় এবং হামলার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্ট এগিয়ে যাবে বলে জানান তিনি।

তিনি বলেন, নিউজিল্যান্ড এবং দর্শকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার।

অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউনের বলেন, ফিফার সমস্ত কর্মী এবং ফুটবল দল নিরাপদে আছে। নগরীর ইডেন পার্কে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যে। ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেছেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যৌথভাবে আয়োজন করছে নবম নারী বিশ্বকাপ।

বিষয়:ক্রিস হিপকিন্সনিউজিল্যান্ডফিফা নারী বিশ্বকাপবন্দুক হামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…