ফুটবল

বার্সার ১৭ বর্ষীকে চায় ডর্টমুন্ড, ছাড়তে চান না কোচ

ফুটবল খেলোয়াড় বার্সেলোনা জার্সিতে মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুইয়ে ফের্নান্দেজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা স্প্যানিশ মিডফিল্ডার গুইয়ে ফের্নান্দেজকে নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা। বার্সায় থাকছেন, নাকি যাচ্ছেন অন্যকোন ইউরোপিয়ান ক্লাবে চলছে জল্পনা-কল্পনা। ইতিমধ্যে বেশকটি ইউরোপিয়ান ক্লাবের নজরে পড়েছেন ১৭ বর্ষী বিস্ময়বালক।

মাসের শুরু থেকেই আলোচনায় ছিল গুইয়েকে নিতে চায় জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড, দৌড়ে নাম লিখিয়েছে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোও। কাতালুনিয়ান উদীয়মান মিডফিল্ডারকে নিয়ে এজেন্ট হোর্হে মেন্ডেস আগে থেকেই প্রস্তাব পাচ্ছেন। গুইয়ের জন্য কিছু ক্লাব স্থায়ী চুক্তি চেয়েছে, ধারেও নিতে আগ্রহী কেউ।

গ্রীষ্ম দলবদলে বার্সেলোনা ছাড়তে পারেন বেশকিছু খেলোয়াড়, কিন্তু দলে নতুন খেলোয়াড় টানা একেবারে অসম্ভব। ইতিমধ্যে ইনাকি পেনা এবং ওরিওল রোমিউর মতো খেলোয়াড়দের আগামী কয়েক সপ্তাহের মধ্যে বার্সেলোনা ছেড়ে দিচ্ছে। কিন্তু হ্যান্সি ফ্লিক ফের্নান্দেজকে প্রাক-মৌসুম প্রশিক্ষণে ডেকেছিলেন। চলতি বছর সিনিয়র দলেও হয়ত সুযোগ পাবেন তিনি। কোচের নতুন পরিকল্পনায় আছেন। কিন্তু তার বার্সায় থাকা এখনও অনিশ্চিত।

বরুশিয়া ডর্টমুন্ড বার্সেলোনার সাথে সরাসরি আলোচনা শুরু করেছে। জার্মান জায়ান্টরা গুইয়েকে পেতে অনেক আগে থেকে বার্সার সাথে যোগাযোগ করে আসছে। গুইয়ে যদি চলে যেতে চান, সেক্ষেত্রে বার্সার বর্তমান পরিস্থিতির পরিবর্তন আসবে।

স্প্যানিশ গণমাধ্যমে খবর, বার্সেলোনার যদি তাকে ছেড়ে দিতে হয় তাহলে একটি বাই-ব্যাক বিকল্প অথবা একটি উল্লেখযোগ্য সেল-অন ধারা অন্তর্ভুক্ত করে বিক্রি করবে। ফলে ছেড়ে দেয়া ক্লাবে থাকা ওই খেলোয়াড়ের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পারে।

দলবদলের চুক্তিতে বাই-ব্যাক ধারাগুলোয় মূলত বিক্রয়কারী ক্লাবকে একপ্রকার সুযোগ দেয়া হয়, ভবিষ্যতে যদি খেলোয়াড়টি ভালো পর্যায়ে যায় তাহলে একটি নির্দিষ্ট ফি দিয়ে তাকে পুনরায় কেনার সুযোগ থাকে সাবেক ক্লাবের।

বিষয়:বরুশিয়া ডর্টমুন্ডবার্সেলোনালা মাসিয়ালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…