ফুটবল

‘রিয়াল নয়, এখন আমাদের ভাবনায় এভারটন’

Manchester City coach Pep Guardiola gesturing during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

Pep Guardiola, Manchester City’s head coach, giving instructions on the sideline during a football match. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির সামনে সুযোগ ট্রেবল জয়ের। এফএ কাপের ফাইনাল নিশ্চিত করলেও চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের টিকেট এখনও হাতে পায়নি ম্যানসিটি। রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্রয়ের পর এখন ফিরতি লেগের অপেক্ষায় পেপ গার্দিওলার দল। সে ম্যাচের আগে ম্যানসিটি বসের চোখ লিগ শিরোপার দিকে। বাকি সব ম্যাচেই জয় চান স্প্যানিশ কোচ। 

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার এভাটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা নিশ্চিতে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে সব ভাবনা একপাশে রেখে এভারটনের বিপক্ষে ম্যাচের দিকেই মনোযোগ দিতে চান গার্দিওলা। বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলা নিয়ে এখন ভাবছি না। আমাদের সামনে এখন এভারটন। সম্পূর্ণ মনোযোগ এ ম্যাচের দিকেই। এ মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলে ৮০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। রোববার ম্যানসিটির ম্যাচের দিনে আর্সেনাল মুখোমুখি হবে ব্রাইটনের। গানাররা পয়েন্ট হারালে শিরোপা জয় সহজ হবে সিটিজেনদের। তবে শিরোপার দৌড়ে সিটজেনদের প্রতিদ্বন্দ্বী আর্সেনালের দিকে তাকিয়ে থাকতে চান না গার্দিওলা।

৫২ বর্ষী কোচ বলেছেন, ‘বাকি চারটি ম্যাচের সবগুলোই ভালোভাবে শেষ করতে চাই। প্রতিটি ম্যাচে জিততে চাই। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের জন্যও ভালোভাবে প্রস্তুতি নিতে চাই। এভারটনের প্রতি আমাদের যথাযথ সম্মান রয়েছে। তারাও এখন বেঁচে থাকার জন্য লড়ছে। তাদেরও দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে। ম্যাচটি কঠিন হবে।’

বিষয়:আর্সেনালইপিএলএভারটনগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানসিটি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…