ফুটবল

ফ্রান্সকে বিদায় বলে দিলেন বিশ্বকাপজয়ী গ্রিজম্যান

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন

বিশ্বকাপজয়ী গ্রিজম্যানের উল্লাস ও ট্রফি হাতে নেওয়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার গ্রিজম্যান ট্রফি হাতে নিয়ে উল্লাস করছেন, খেলার মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অ্যান্টোনিও গ্রিজম্যান। ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ জয়ের স্বাদ নিয়েছেন ৩৩ বর্ষী তারকা।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের কথা জানান অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা। ২০১৪ সালের মার্চে ফ্রান্স জার্সিতে অভিষেক। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৩৭ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৪৪টি, করিয়েছেন ৩৮টি।

অবসরের কথায় ফরাসি ফরোয়ার্ড লিখেছেন, ‘অসংখ্য স্মৃতি হৃদয়ে ধারণ করে আমার জীবনের এই অধ্যায়টির ইতি টানছি। দুর্দান্ত অভিযানে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, শিগগিরই দেখা হবে।’

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গ্রিজম্যান। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যাবেন। ২০২৬ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তার।

বিষয়:অবসরঅ্যাটলেটিকো মাদ্রিদগ্রিজম্যানফ্রান্সলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…