জনপদ

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু ঘটনায় শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ ও শোকসভা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরের পার্বতীপুরে নাতনিকে ট্রেন দেখাতে নিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু হয়েছে। শনিবার  সকাল ১১ টার দিকে ঢাকাগামী আন্তঃনগর দিনাজপুর-পার্বতীপুর পুরাতন বাজার তিলাই নদ রেল সেতুতে এ  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীবন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদ ওরফে বাবুর স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও তার ছেলের ঘরের নাতনি সাথী (৭)।

পারিবারিক সূত্রে জানা যায়,  মর্জিনা বেগম তার নাতনিকে নিয়ে পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকায় এক আত্মীয় এর বাড়িতে বেড়াতে আসেন। এদিন সকালে মর্জিনা বেগম নাতনিকে ট্রেন দেখাতে নিয়ে যান।  সে সময় তারা ব্রিজের ওপর রেললাইরে ওঠেন। পরে দাদি নাতনিসহ চারজন তিলাই নদীর রেল ব্রিজের মাঝামাঝি যান। এমন সময় হঠাৎ ট্রেন চলে আসলে দু’জন নদীতে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান। ঢাকাগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দাদি-নাতনি  মারা যান।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম জানান, তারা অসাবধানতাবশত তিলাই নদীর রেল ব্রিজের ওপর ওঠেন। কিন্তু সময়মতো ব্রিজ পার হতে না পারায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারান। সুরতহাল রিপোর্ট শেষে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:দিনাজপুর
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…