চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্র্যান্ডমাস্টার জিয়াউরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:44 পূর্বাহ্ন 06, জুলাই 2024
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
Advertisements

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে দাবার উন্নয়নে তার অবদান এদেশের ক্রীড়াঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

২০০২ সালে গ্র্যান্ডমাস্টার পদবী অর্জন করেন জিয়াউর। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং তার (২৫৭০)। ২০০৫ সালে অর্জন করেছিলেন। ২৪৭০ ফিদে রেটিং নিয়ে জীবনের শেষ ম্যাচটি খেলেছেন।

জাতীয় দাবা প্রতিযোগিতায় ১৪বার চ্যাম্পিয়ন হয়েছেন জিয়াউর। ১৯৮৬ থেকে ১৯৮৮ টানা তিন বছর, ১৯৯৪, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০০১, ২০০২, ২০০৪, ২০০৫, ২০০৮, ২০০৯ এবং ২০১৪ আসরে শিরোপা তুলে ধরেছিলেন। দাবা বিশ্বকাপে জিয়াউর দেশের প্রতিনিধিত্ব করেছেন চারবার, ২০০৭, ২০১১, ২০১৩ এবং ২০১৫ আসরে। একবারও প্রথম রাউন্ড পেরোতে পারেননি। ১৯৮৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৩টি আসরে দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন জিয়াউর।

শুক্রবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের খেলা চলছিল। গ্র্যান্ডমাস্টার জিয়াউর মুখোমুখি হয়েছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। ৩টায় শুরু হওয়া ম্যাচে প্রায় তিনঘণ্টা খেলেছিলেন জিয়াউর। বিকেল ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন।

প্রতিপক্ষসহ অনেকে এগিয়ে আসেন। দ্রুতই শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। দাবা ফেডারেশন থেকে ৯ মিনিটের মধ্যে তাকে হাসপাতালে পৌঁছালেও আর ফেরানো যায়নি।

জাতীয় দাবায় এবারও সন্তান তাহসীন তাজওয়ারকে নিয়ে অংশ নিয়েছিলেন জিয়া। উৎসাহ যোগাতে বরাবরের মতো এদিনও ফেডারেশনে এসেছিলেন স্ত্রী লাবন্য। প্রিয় দুই মানুষের সামনেই চলে যান। দেশ হারায় প্রথম কোন গ্র্যান্ডমাস্টারকে।

ট্যাগ: গ্র্যান্ডমাস্টারজিয়াউরদাবামো. সাহাবুদ্দিনরাষ্ট্রপতিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যে নতুন মন্ত্রিসভা ঘোষণা

পরবর্তী

ফিলিস্তিনপন্থী আদনান হোসেইনের কাছে আসন হারাল লেবার পার্টি

পরবর্তী

ফিলিস্তিনপন্থী আদনান হোসেইনের কাছে আসন হারাল লেবার পার্টি

দাবা ফেডারেশন প্রাঙ্গণে হবে গ্র্যান্ডমাস্টার জিয়াউরের জানাজা

সর্বশেষ

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন শর্মিলা রহমান

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version