জনপদ

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে সরকার: পার্বত্য উপদেষ্টা

সরকারি প্রতিনিধিরা সাজেকে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের দেখতে যান।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সরকার ও পুলিশ কর্মকর্তারা, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।

বুধবার ২৬ ফেব্রুয়ারি সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

পার্বত্য উপদেষ্টা বলেন, সাজেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার তাদের ব্যবসায় যেন ঘুরে দাঁড়াতে পারে সেজন্য ব্যাংক থকে সহজ শর্তে ঋণ দেয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন এ ক্ষতি অপূরনীয়। তবুও দায়িত্ব ও মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানো হবে।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ, জেলা পরিষদের সদস্য প্রতুল বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাসাজেকে অগ্নিকাণ্ডসুপ্রদীপ চাকমা
প্রতিবেদক

মনসুর আহম্মেদ

রাঙ্গামাটি প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…