নির্বাচন নিয়ে সরকারকে আর খেলতে দেওয়া হবে না: মির্জা ফখরুল
নির্বাচন নিয়ে সরকারকে আর খেলতে দেওয়া হবে না, এই বিষয় নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সরকার পতনের একদফা দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে বিএনপি। রাজধানীর বাড্ডা থেকে মালিবাগ আবুল হোটেল এবং কমলাপুর থেকে মালিবাগ পর্যন্ত পৃথক গণমিছিল করে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি। মিছিলের আগে সমাবেশে নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। আগামী নির্বাচন নিয়ে সরকারকে আর খেলতে দেওয়া হবেনা বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







