অর্থনীতি

এলডিসি উত্তরণে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী এলডিসি উত্তরণে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারি অনুমোদন প্রক্রিয়া সহজ করার ওপর জোর দিচ্ছে সরকার বলে জানিয়েছেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

বুধবার ৬ মে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে তৈরি পোশাক খাতে সার্কুলার অর্থনীতির গতি বাড়াতে তিন বছর মেয়াদি একটি প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বিনিয়োগ বাড়ানো জরুরি। এ লক্ষ্যে ব্যবসা করার প্রক্রিয়া সহজতর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি উত্তরণের জন্য বাংলাদেশ যে সময়সীমা পেয়েছে, তা যথাযথভাবে কাজে লাগানো প্রয়োজন। তিনি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, সার্কুলার ইকোনমি কার্যক্রম জোরদার এবং পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক কার্বন দূষণ বৃদ্ধির জন্য উন্নত দেশগুলো বেশি দায়ী। তাই বর্তমান প্রেক্ষাপটে উন্নত দেশগুলোর উচিত উন্নয়নশীল দেশগুলোর জন্য করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা।

তিনি আশা প্রকাশ করেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশ এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে।

বিষয়:এলডিসিবাণিজ্য মন্ত্রী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…