নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ভোলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন কাঠামোর দাবি জানানো হলেও এখনো নবম পে-স্কেল বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে কর্মচারীদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তারা অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।









