বিনোদন

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি পুনর্গঠন

চলচ্চিত্র অনুদান কমিটির সদস্যদের ছবি, বৈচিত্র্যপূর্ণ পেশা ও পোষাকের মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র অনুদান কমিটির সদস্যদের ছবি, যারা বিভিন্ন পেশা ও পোষাকের মাধ্যমে চলচ্চিত্র উন্নয়নে কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে সাজানো হচ্ছে সবকিছু। এবার ১০ সদস্যকে নিয়ে পুনর্গঠিত হলো ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’।

সরকারি অনুদান দেওয়ার জন্য স্বচ্ছতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে চলচ্চিত্র বাছাইয়ের কার্যক্রমের অংশ হিসেবে কমিটি পুনর্গঠন করা হয়েছে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সদস্য সচিব করে মোট ১০ জন সদস্যকে নিয়ে পুনর্গঠিত হয়েছে কমিটি।

সোমবার (০৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিটির বাকি ৮ সদস্যরা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নায়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক ড. আবুল বাশার মো. জিয়াউল হক (তিতাস জিয়া), চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক খান শারফুদ্দীন মোহাম্মদ আকরাম (আকরাম খান), চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আখতার, রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল, নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ, অভিনেত্রী জাকিয়া বারী মম।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কেও আছে বিস্তারিত বর্ণনা-

চলচ্চিত্র অনুদান কমিটি পুনর্গঠন সংক্রান্ত নোটিশ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:আকরাম খানকমিটিজাকিয়া বারী মমতিতাস জিয়ামো. নাহিদ ইসলামলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…