তথ্যপ্রযুক্তি

স্বাধীনতা দিবসের সাজে গুগল ডুডল

বাংলাদেশের পতাকা নিয়ে গুগল ডুডল, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুগল ডুডল বাংলাদেশ পতাকা ও স্বাধীনতা দিবসের সাজে ডিজাইন করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লাল-সবুজের সাজে সেজেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ডুডল।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১২টা থেকে গুগলের সার্চ ইঞ্জিনে প্রবেশ করলে দেখা যাচ্ছে সাদা-নীল আকাশে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। নিচে সবুজের মাঝে লেখা গুগল, লেখার দুই পাশে লাল বর্ডার।

ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৪’। এতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ কোনো দিন বা আবিষ্কারের বিশেষত্ব প্রকাশে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে ভিন্ন নকশার করা লোগো তৈরি করে থাকে গুগল, তা-ই ডুডল। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে ডুডল প্রকাশ করেছে গুগল।

২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে ডুডল তৈরি করেছিল গুগল। তখন স্বাধীনতার ৪৩তম বার্ষিকী ছিল। আর গুগলের প্রথম ডুডল যোগ হয় ১৯৯৮ সালে।

বিষয়:গুগলডুডলস্বাধীনতা দিবস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…