আন্তর্জাতিক

যাত্রীর মলদ্বার থেকে উদ্ধার কোটি টাকার স্বর্ণ!

মাথার উপরে স্বর্ণের বার হাতে ধরা একজন ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাতে স্বর্ণের বার ধরা, পৃষ্ঠায় স্বর্ণের বারগুলো সাজানো রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তামিলনাড়ুর তিরুচিরাপল্লী বিমানবন্দরে এক যাত্রীর মলদ্বার থেকে ৭০ লাখ ৫৮ হাজার রুপি মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট।

শনিবার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, ওই যাত্রীর কাছ থেকে মোট ৯৭৭ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ বাজেয়াপ্ত করেছে কর্তৃপক্ষ।

কর্মকর্তা সূত্রে প্রতিবেদনে বলা হয়, যাত্রীর মলদ্বারে এক হাজার ৮১ গ্রাম পেস্টের মতো উপাদানসহ তিনটি প্যাকেটে স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছিল।

কর্মকর্তারা জানায়, ওই যাত্রী দুবাই থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ত্রিচি যাচ্ছিলেন। তাকে আটক করা হয়েছে। এছাড়াও বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত আছে বলেও জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিষয়:তামিলনাড়ুস্বর্ণ উদ্ধার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…