অর্থনীতি

বাজারে আবারও বাড়ল সোনার দাম

সোনার গহনা ও অলংকারের দোকানে ঝলমলে সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সমন্বয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরির দাম ২ লাখ ১০ হাজার টাকা ছাড়িয়ে গেছে। শনিবার (২৯ নভেম্বর) বাজুসের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম রোববার (৩০ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনার দর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ২০০ ডলার পেরিয়েছে। এ কারণে দেশে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা
  • ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৬ টাকা
  • ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা
  • সনাতন সোনা: প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

  • ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা
  • ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা
  • ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা
  • সনাতন রুপা: প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকা

নতুন মূল্য রোববার থেকে সারাদেশে কার্যকর হবে।

বিষয়:আজকে সোনার ভরিসোনাসোনার দামসোনার ভরিস্বর্ণের দামস্বর্ণের ভরি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…