বাংলাদেশ

আবারও কমেছে সোনার দাম

সোনার গহনা ও অলংকারের দোকানে ঝলমলে স্বর্ণের গয়না প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে ২৪ সেপ্টেম্বর দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় সোনা। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম দাঁড়ায় ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা।

নতুন দর অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা
বিষয়:বাজুসবাংলাদেশ জুয়েলার্স সমিতিসোনাসোনার দামসোনার ভরি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…