চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৩ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণখনি আবিষ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:08 পূর্বাহ্ন 29, নভেম্বর 2024
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

চীনের হুনান প্রদেশে প্রায় ১০,০০০ ফুট গভীরে এক বিশাল স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে। হুনান প্রদেশের ভূতাত্ত্বিক ব্যুরোর তথ্যানুসারে, পিংজিয়াং কাউন্টির ওয়াংগু এলাকায় এই মজুদ পাওয়া গেছে। এই খনিতে যে পরিমাণ স্বর্ণ মজুদ আছে তার আনুমানিক বাজার মূল্য ৮৩ বিলিয়ন ডলার। 

ইউনিল্যাড জানিয়েছে, ভূতাত্ত্বিক দলটি থ্রিডি মডেলিং প্রযুক্তি ও অত্যাধুনিক মেকানিক্যাল ড্রিলিং সরঞ্জাম ব্যবহার করে এই মজুদ শনাক্ত করে। ব্যুরোর আকরিক অনুসন্ধান বিশেষজ্ঞ চেন রুলিন জানিয়েছেন, ড্রিল করা আকরিকগুলোতে স্বর্ণ দৃশ্যমান ছিল, যা এই প্রকল্পকে একটি বড় সাফল্যে পরিণত করেছে।

প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, প্রতি টন আকরিক থেকে সর্বাধিক ১৩৮ গ্রাম স্বর্ণ পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৩০০ টন আকরিকের অস্তিত্ব চিহ্নিত হয়েছে। পুরো এলাকাজুড়ে প্রায় ১,০০০ টন আকরিক রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার বাজারমূল্য আনুমানিক ৬০০ বিলিয়ন ইউয়ান বা ৮৩ বিলিয়ন মার্কিন ডলার।

অধিকতর অনুসন্ধানে আরও স্বর্ণের মজুদ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই এই এলাকার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও স্বর্ণের অস্তিত্বের প্রমাণ মিলেছে। এই আবিষ্কার চীনের খনিজ সম্পদ উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ: ৮৩ বিলিয়ন ডলারচীনস্বর্ণখনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীসহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ

পরবর্তী

ফিফা বর্ষসেরার মনোনয়নে মেসি-হালান্ড, সঙ্গে আরও যারা

পরবর্তী

ফিফা বর্ষসেরার মনোনয়নে মেসি-হালান্ড, সঙ্গে আরও যারা

ধেয়ে আসছে নিম্নচাপ, বন্দরে সতর্কতা

সর্বশেষ

জোকোভিচকে ইতিহাস গড়তে না দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

‘অ্যাকাউন্ট হ্যাক করে জামায়াতের নামে অপপ্রচার চালানো হচ্ছে’

ফেব্রুয়ারি 1, 2026

বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্বে অলিম্পিক আয়োজক হওয়ার পথে শঙ্কায় ভারত

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা-টিউলিপের দুর্নীতির দুই মামলার রায় ২ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোটার উপস্থিতির আশা পররাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version