ফুটবল

মার্টিনেজ কাণ্ডে বদলালো পেনাল্টির নিয়ম

ফুটবল ম্যাচে রেফারি ও খেলোয়াড়ের মধ্যে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে রেফারি খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করছেন, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্সের পেনাল্টিতে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কান্ডে পরিবর্তন হলো পেনাল্টির নিয়মে। পেনাল্টি নিতে আসা খেলোয়াড়কে বিভ্রান্ত করতে পারবে না গোলকিপার।

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড শুক্রবার এই নিয়মের অনুমোদন দিয়েছে। ১ জুলাই থেকে এই নিয়মের প্রয়োগ শুরু হবে।

‘পেনাল্টি শট নিতে আসা খেলোয়াড় শট না নেয়া পর্যন্ত গোলকিপারকে লাইনে থাকতে হবে, গোলপোস্ট, নেট, ক্রসবারে হাত দেয়া যাবে না।’

‘শট নিতে আসা খেলোয়াড় বা খেলার প্রতি সম্মান নষ্ট হয় বা প্রতিপক্ষকে বিভ্রান্ত করে এমন কাজ করা যাবে না।’ শট নিতে দেরি করা, গোলপোস্ট, ক্রসবার বা নেট ধরে শট নিতে আসা খেলোয়াড়ের মনোঃসংযোগ নষ্ট করার সাধারণ কৌশল বিবেচনা করা হয় বলে আইএফএবির নিয়মে উল্লেখ করা হয়।

কাতার বিশ্বকাপের ফাইনালে পেনাল্টিতে শট নিতে আসা খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়ানো, বল অন্যদিকে ছুড়ে দেয়া, অদ্ভুত উদযাপনসহ নানা বিতর্কিত কর্মকান্ড করে বসে আর্জেন্টিনার ৩০ বর্ষী গোলরক্ষক মার্টিনেজ। তার কর্মকান্ডে অনেকে সমালোচনা করেন, পেনাল্টি নিয়মেরও পরিবর্তন করার দাবি তোলেন।

বিষয়:আইএফএবিআর্জেন্টিনাকাতার বিশ্বকাপফ্রান্সমার্টিনেজলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…