ফুটবল

অ্যাশেজে সব ম্যাচই জিতবে অস্ট্রেলিয়া: ম্যাকগ্রা

অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচ জোশ ম্যাকগ্রা, অ্যাশেজ সিরিজের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় অ্যাশেজজয়ী অজি কিংবদন্তি সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লাল বলের ক্রিকেটে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মহারণ সামনে। ২০২৫-২৬ অ্যাশেজ খেলতে অজি ডেরায় যাবে ইংলিশরা, যারা অ্যাশেজ জয়ের দেখা পাচ্ছে না একদশক। এরমধ্যে ছয় অ্যাশেজজয়ী অজি কিংবদন্তি সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা বলছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ হতে পারে ইংল্যান্ড।’

অস্ট্রেলিয়ায় অ্যাশেজে ইংলিশরা শেষ টেস্ট জিতেছিল ২০১০-১১ সিরিজে। ২০১৫ থেকে ঘরের মাঠে কিংবা অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের স্বাদ নিতে পারেনি ইংল্যান্ড। সেই থেকে চার সিরিজে দুটি ড্র ও দুটিতে জয় পায় এবারের স্বাগতিক অস্ট্রেলিয়া।

ম্যাকগ্রা বলছেন, ‘খুব কমই অনুমান করি আমি। এবারও ব্যতিক্রম নয়। আমাদের দলের উপর আস্থা আছে। ৫-০ ব্যবধানে জিতবো। যখন প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়নের মতো তারকা হাতে থাকবে, তখন অস্ট্রেলিয়ার মাঠে কঠিন পরিক্ষাই দিতে হবে ইংলিশদের।’

‘ইংলিশদের অস্ট্রেলিয়ার মাটিতে যে রেকর্ড আছে, তাতে এখানে টেস্ট জিততে দেখতেও কিন্তু ভালো লাগবে।’

ম্যাকগ্রা সাথে জো রুটকে নিয়ে বলেছেন, ‘এই সিরিজ রুটের কাছে গুরুত্বপূর্ণ। এখানে ভালো খেললেও, অস্ট্রেলিয়ায় রুট এখনো শতক পায়নি। এখন দুর্দান্ত ছন্দে আছেন তিনি।’

কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে ৪১ টেস্ট খেলে ইংল্যান্ড জিতেছে ২৫ ম্যাচে। শেষ সিরিজে ঘরের মাঠেই টেন্ডুলকার- অ্যান্ডারসন সিরিজে ভারতের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করে দলটি।

অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজটি হবে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত। পার্থে প্রথম টেস্টের শেষে অজি প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ইংল্যান্ড নির্বাচিত একাদশ নিয়ে দুদিনের একটি প্রীতি ম্যাচও খেলবে। ওভালে ২৯-৩০ নভেম্বর লড়াই গড়াবে মাঠে।

বিষয়:অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডগ্লেন ম্যাকগ্রালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…