বিনোদন

‘গ্ল্যাডিয়েটর টু’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে

গ্ল্যাডিয়েটর টু'র প্রথম লুক প্রকাশ্যে, সিনেমার দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি চরিত্র একটি গুহার মতো পরিবেশে, একজনের হাতে আগুনের টর্চ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘গ্ল্যাডিয়েটর’। ২০০০ সালে মুক্তি পাওয়া এই ছবি বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০৩.২ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার আয় করেছিল। এই ছবির সিকুয়েল আসছে নভেম্বরে। প্রকাশ পেয়েছে ছবির ফার্স্ট লুক।

গ্ল্যাডিয়েটর চরিত্রের একজন অভিনেতা, রোমান যুদ্ধের পোশাক পরা, মঞ্চে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ
‘লুসিয়াস’ চরিত্রে পল মেসকাল।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘ভ্যানিটি ফেয়ার’ ‘গ্ল্যাডিয়েটর টু’-এর ফার্স্ট লুক প্রকাশ করেছে সোমবার সন্ধ্যায়। নতুন প্রজন্মের যোদ্ধা পল মেসকাল ও ডেনজেল ওয়াশিংটনের ফার্স্ট লুক দেখে ভক্তরা মুগ্ধ।

গ্ল্যাডিয়েটর টু' সিনেমার প্রথম লুক, যুদ্ধের দৃশ্য, রোমান সৈন্য, অ্যাকশন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘মারকাস অ্যাকাসিয়াস’ চরিত্রে পেদ্রো প্যাসক্যাল

পরিচালনায় এবারও থাকছেন রিডলি স্কট। প্রথম পর্বে ‘ম্যাক্সিমাস’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন রাসেল ক্রো। কিন্তু সিনেমার শেষে চরিত্রটির মৃত্যু হওয়ায় দ্বিতীয় পর্বে অভিনয় করবেন না রাসেল ক্রো। ‘গ্ল্যাডিয়েটর টু’-এ এবার প্রধান চরিত্র রাণী ‘লুসিয়া’র ছেলে ‘লুসিয়াস’, এই ভূমিকায় অভিনয় করবেন আইরিশ অভিনেতা পল মেসকাল। ‘মারকাস অ্যাকাসিয়াস’ চরিত্রে থাকছেন পেদ্রো প্যাসক্যাল। ডেনজেল ওয়াশিংটনের দেখা মিলবে ‘ম্যাক্রিনাস’ চরিত্রে।

গ্ল্যাডিয়েটর টু' সিনেমার প্রথম লুক, রাজকীয় পোশাক পরিহিত অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ
‘ম্যাক্রিনাস’ চরিত্রে ডেনজেল ওয়াশিংটন

জানা গেছে রাসেল ক্রো না থাকলেও রাণী ‘লুসিয়া’র চরিত্রে এবারও দেখা যাবে কনি নেলসনকে।

‘গ্ল্যাডিয়েটর’ অস্কারে ১২টি মনোনয়ন পেয়ে রেকর্ড সেরা ছবিসহ পাঁচটি অস্কার জিতেছিল।

বিষয়:গ্ল্যাডিয়েটরগ্ল্যাডিয়েটর টুলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…