ফুটবল

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আর্জেন্টাইন গোলরক্ষক ২০২২ বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন গোলরক্ষক ২০২২ বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে উল্লাসে ভাসছেন, বিশ্বকাপ জয় উদযাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৬ সালে এক মৌসুমের জন্য ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন তরুন জেরোনিমো রুল্লি, তবে খেলা হয়নি একটি ম্যাচও। ৯ বছর পর আবারও ফিরলেন সে ইতিহাদে। মার্সেই থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক রুল্লিকে ১.৭ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে দলে টানতে সম্মত হয়েছে সিটিজেনরা।

৩৪ বর্ষী এ গোলরক্ষক ২০১৬-১৭ মৌসুমে দুবছরের একটি চুক্তি স্বাক্ষর করে সিটিতে যোগ দিলেও, খেলার সুযোগ পাননি সেবার। এর পর ইউরোপের বিভিন্ন ক্লাব ঘুরে আবার ঠিকানা হল সে ইতিহাদ। তিনি আর্জেন্টিনার হয়ে আটটি ম্যাচ খেলেছেন এবং ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন। এছাড়াও চলতি বছরের বিশ্বকাপে আর্জেন্টাইনদের দলে ছিলেন তিনি।

রুল্লি ভিয়ারিয়াল, রিয়াল সোসিয়েদাদ, মন্টপেলিয়ার এবং আয়াক্স সহ ইউরোপের বিভিন্ন ক্লাবেও খেলেছেন। তিনি ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্রাফোর্ডের বদলি হিসেবে সিটিতে এসেছেন। চলতি সপ্তাহের শুরুতে ৪৫ মিলিয়ন পাউন্ডের এক চুক্তিতে সিটি ছেড়ে লিডসে যোগ দিয়েছেন তিনি। সিটিজেনদের এক নম্বর গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার সহকারী হিসেবে থাকবেন তিনি।

রুল্লি ২০২১ সালের ইউরোপা লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি গোল করেন, এবং এরপরই ডেভিড ডি গিয়ার শট রুখে দিয়ে ভিয়ারিয়ালের চ্যাম্পিয়ন করেছিলেন। গত মৌসুমে লিগ ওয়ানে মার্শেইয়ের হয়ে ২৯টি ম্যাচ খেলেন রুল্লি। এর মধ্যে আটটি ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেননি তিনি। তার পারফরম্যান্সে ভর করেই ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।

বিষয়:আর্জেন্টিনাজেরোনিমো রুল্লিপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…