আন্তর্জাতিক

গাজায় মৃত ৪০০ জনেরও বেশি, নেতানিয়াহু বললেন ‘যুদ্ধ কেবল শুরু’

নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী, আহত ও ধ্বংসস্তূপের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী, যুদ্ধের পরিস্থিতি ও ধ্বংসস্তূপের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। বিমান হামলা ছাড়াও গাজা শহরের আকাশে ইসরায়েলি ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মাত্র এক দিনে ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, যুদ্ধ কেবল শুরু।

আজ (১৯ মার্চ) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ড্রোনের উপস্থিতি আকাশ মেঘাচ্ছন্ন করে রেখেছে। শহরের পূর্ব ও উত্তরাঞ্চলে সরকারি স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে, যার ফলে আরও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং পশ্চিমাঞ্চলের অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সেনা ঘাঁটি থেকে নেতানিয়াহু বলেছেন, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি হামলার নির্দেশ দিয়েছেন। তিনি গাজাবাসীদের নিরাপদ এলাকায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রতিটি বেসামরিক হতাহতের জন্য হামাসকে দায়ী করেছেন। ইসরায়েল হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমান শক্তি প্রয়োগ করবে এবং আলোচনা আক্রমণের মধ্যেই চলবে।

ছয় সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির পর দ্বিতীয় পর্যায়ের চুক্তি নিয়ে এখনও কোনো সমঝোতা হয়নি। ইসরায়েল ও হামাস মধ্যস্থতামূলক আলোচনায় রয়েছে, তবে ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের হামলার অর্থ হলো তারা একতরফাভাবে গাজায় ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি বাতিল করছে।

গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বাড়িঘর ও তাঁবুতে হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গভীর রাতে ইসরায়েলি বিমান গাজা শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সীমান্ত থেকে ইসরায়েলি ট্যাঙ্কগুলো গুলি চালিয়েছে।

বিষয়:গাজানেতানিয়াহু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…