বাংলাদেশ

গ্যাস সংকট সাময়িক, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি প্রতিমন্ত্রীর গ্যাস সংকটের বিষয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস সংকট নিয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাস সংকট সাময়িক সময়ের। কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বিদ্যুতের মতোই ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ৫০ বছর সামনে রেখে গ্যাস উত্তোলন পরিকল্পনা করা হচ্ছে। এবার নিজস্ব গ্যাস আহরণে সবোর্চ্চ অগ্রাধিকার দেয়া হবে।

এরআগে রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে বিদ্যুৎ বিভাগের পাশাপাশি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগেরও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী এসব দফতর পুনর্বণ্টন করেছেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

বিষয়:গ্যাস উত্তোলন পরিকল্পনাজ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীনসরুল হামিদবিদ্যুৎ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…