জনপদ

নানা আয়োজনে রাজশাহীতে গারোদের ওয়ানগালা উৎসব

রাজশাহীতে গারোদের ওয়ানগালা উৎসবের অংশগ্রহণকারীরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে গারোদের ওয়ানগালা উৎসবের সময় অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজশাহী মহানগরীর কোর্ট এলাকার রাজশাহী ক্যাথেড্রাল চার্চে, গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ ডিসেম্বর শনিবার সকাল থেকে শত শত গারো পরিবার অংশ নেয় গারো সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালাই। রাজশাহী ওয়ানগালা উদযাপন পরিষদের আয়োজনে রাজশাহী ওয়ানগালা ২০২৪ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নকমা প্রধান লোটাস লুক চিসিম।

অনুষ্ঠানের শুরুতে গারোদের ১১টি জাতি গোষ্ঠীর ফসল তুলে দেন প্রধান অতিথির হাতে। এরপর আনুষ্ঠানিকভাবে গারোদের ফসল তোলার এই উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজং-এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। উৎসবের এই দিনে ধনী গরিব, ছোট বড় সবাই রঙবেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচে।

ওয়ানগালা অনুষ্ঠানের এই দিন হল গারোদের বিনোদনের দিন। অনুষ্ঠান শুরুতে ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে এই মিলন মেলা। পুরুষ ও নারীরা দুইটি আলাদা সারি গঠন করে,ধর্মীয় রীতি অনুযায়ী নাচের তালে তালে অতিথিদের নিয়ে এগিয়ে যান ওয়ানগালা অনুষ্ঠান মঞ্চে। প্রথম পর্বে গারোদের বিভিন্ন নাচ গান ও সুরের মূর্ছনায় উৎসব আনন্দে পূর্বতা লাভ করে ওয়ানগালা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার ফাবিয়ান মারডী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চলের উপপরিচালক জান্নাতুল ফেরদৌস, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আবু সালে মো. ফাওাহ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবুল কালাম মোহাম্মদ আজাদ, নানকিং গ্রুপের চেয়ারম্যা, মো. এহসানুল হুদা, পরিচালক নাসরিন হুদা, রাজশাহী ক্রিস্টিয়ান মিশন হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ সুলতা দ্রং ও ফাদার লিটন কস্তা।

বিষয়:ওয়ানগালা উৎসব
প্রতিবেদক

আবুসালেহ ফাত্তাহ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…